মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ছাতকে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত

সুনামগঞ্জের ছাতকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বুড়াইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন নিহত হয়েছেন। সোমবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টের কাছে সুহিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের সুহিতপুর এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী প্রধান শিক্ষক আলমগীর হোসেন গুরুতর আঘাত পান।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত লেগুনা ও ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। আহত শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তিনি নিশ্চিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার: ৪ অক্টোবর যোগদান ও পদায়নের তারিখ ঘোষণা

ছাতকে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত

আপডেট সময় : ০৯:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬