সরকারি অর্থের অপচয় বা অপব্যবহারের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত এই সরকার দেশের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থের কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। সোমবার বিকেলে সুনামগঞ্জের হরিরামপুরে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে উপদেষ্টা বলেন, পরিবেশ রক্ষা এবং কৃষির উন্নয়নে খাল খনন অত্যন্ত জরুরি। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের শুরু করা এই কর্মসূচি বর্তমানে আরও বেগবান করা হয়েছে। এটি শুধু পরিবেশ নয়, বরং বন্যা নিয়ন্ত্রণ ও মৎস্য সম্পদ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপদেষ্টা আরও জানান, হাওরবেষ্টিত সুনামগঞ্জ জেলাকে শিক্ষা, চিকিৎসা ও উন্নত যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে সরকার বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















