বিশ্ববাজারের অস্থিরতায় বিশ্বের ৩৯টি দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও বাংলাদেশে এর প্রভাব পড়তে দেয়নি সরকার। সোমবার জামালপুরের ইসলামপুরে ‘জিয়া খাল’ খনন কাজের শুভ উদ্বোধনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ কথা জানান। তিনি বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ রাখতেই দাম না বাড়ানোর এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, কৃষি উৎপাদন ও জনসাধারণের কষ্টের কথা চিন্তা করে বিদ্যুৎ ও তেলের দাম আপাতত বাড়ানো হবে না। এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে প্রবাসী শ্রমিকদের ভিসা ও বিমানের টিকিট সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছে, তা নিরসনে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে তিনি আশ্বস্ত করেন। তিনি জানান, কোনো প্রবাসীর টিকিটের টাকা কর্তন করা হবে না।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে খনন করা আট কিলোমিটার দীর্ঘ এই কাটাখালী খালটি দীর্ঘ সময় পর পুনরায় খনন শুরু হলো। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















