ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

মরণোত্তর স্বীকৃতি: আইনজীবী হওয়ার স্বপ্ন পূরণ হলো ক্যানসারজয়ী লড়াকু রাকিবের

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মেধাবী শিক্ষার্থী রাকিব হাসান আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফলে তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। রোববার প্রকাশিত এই ফলাফলে তার নাম আসলেও সেই আনন্দের খবর আর জেনে যাওয়া হলো না তার।

২০MT-১৮ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী দীর্ঘ সময় ধরে মরণব্যাধি ব্লাড ক্যানসারের সাথে লড়াই করেছেন। গত বছরের ২২ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থতার চরম পর্যায়ে থেকেও তিনি তার পড়াশোনা ও লক্ষ্যের প্রতি ছিলেন অবিচল।

সহপাঠীরা জানান, হাসপাতালের বেডে শুয়েই রাকিব বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং তাতে উত্তীর্ণ হয়েছিলেন। এরপর আইনজীবী হওয়ার শেষ ধাপ হিসেবে ভাইভা পরীক্ষায় অংশ নেন। অদম্য ইচ্ছাশক্তির অধিকারী রাকিব জীবনের লড়াইয়ে হেরে গেলেও পেশাগত স্বীকৃতির মাধ্যমে নিজের মেধার স্বাক্ষর রেখে গেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

মরণোত্তর স্বীকৃতি: আইনজীবী হওয়ার স্বপ্ন পূরণ হলো ক্যানসারজয়ী লড়াকু রাকিবের

আপডেট সময় : ০৯:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬