মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কোম্পানীগঞ্জে কভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ওসমান গণি (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের মিরেরপুল এলাকার ভূঞারহাট-দুধমুখা সড়কে একটি কভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে গন্তব্যে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কভার্ড ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক কভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে। এই দুর্ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার: ৪ অক্টোবর যোগদান ও পদায়নের তারিখ ঘোষণা

কোম্পানীগঞ্জে কভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৮:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬