ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। এই সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে লঙ্কান মেয়েরা। আগামী ২০ এপ্রিল থেকে রাজশাহী ও সিলেটে এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ ২০ এপ্রিল, দ্বিতীয় ম্যাচ ২২ এপ্রিল এবং শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল সিলেটে পাড়ি জমাবে টি-টোয়েন্টি সিরিজের জন্য। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ এপ্রিল প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি দুটি ম্যাচ যথাক্রমে ৩০ এপ্রিল এবং ২ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদী ও খাল খনন প্রকল্পে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল

আপডেট সময় : ০৮:১৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬