বাংলাদেশে ফুটসালের জনপ্রিয়তা বাড়াতে ও পেশাদার কাঠামো তৈরিতে প্রথমবারের মতো ফুটসাল লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ২ মে থেকে এই প্রতিযোগিতার পর্দা উঠবে।
বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী ক্লাবগুলোকে আগামী ৪ এপ্রিলের মধ্যে বাফুফে সচিবালয় বরাবর আবেদন করতে হবে। লিগে অংশ নিতে ইচ্ছুক ক্লাবগুলোকে জামানত হিসেবে ৫ লাখ টাকা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এবারের লিগের অন্যতম প্রধান শর্ত হলো, অংশগ্রহণকারী প্রতিটি ক্লাবের পুরুষ ও নারী উভয় দল থাকা বাধ্যতামূলক। এছাড়া লিগের ধারাবাহিকতা বজায় রাখতে অংশগ্রহণকারী দলগুলোকে পরবর্তী দুই মৌসুম পর্যন্ত এই টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে।
রিপোর্টারের নাম 

























