ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়: টাইগারদের অভিনন্দন জানালেন বিরোধীদলীয় নেতা

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ঐতিহাসিক সিরিজ জয় করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত লড়াইয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে টাইগাররা দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে। পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে ক্রিকেটারদের এমন সাহসী পারফরম্যান্স এবং দলগত ঐক্য প্রশংসার দাবি রাখে। শেষ ম্যাচে ১১ রানের এই জয় জাতির জন্য এক বড় অর্জন।

তিনি আরও উল্লেখ করেন যে, ক্রিকেটের এই নজরকাড়া সাফল্য দেশের তরুণ প্রজন্মকে উজ্জীবিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে। তিনি আশা প্রকাশ করেন, আগামীতেও বাংলাদেশ দল জয়ের এই ধারা বজায় রেখে দেশের জন্য আরও বড় গৌরব ও সুনাম বয়ে আনবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদ

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়: টাইগারদের অভিনন্দন জানালেন বিরোধীদলীয় নেতা

আপডেট সময় : ০৫:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬