ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সাফল্যের রেশ থাকতেই কিউইদের আতিথ্য দেওয়ার প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী এপ্রিলে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিন সপ্তাহের দীর্ঘ এই সফরে আগামী ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে কিউইরা।

বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, ১৭ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। একই ভেন্যুতে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।

সীমিত ওভারের এই সফরের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল। সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ চট্টগ্রামে এবং শেষ ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯ এপ্রিল ও ২ মে। কুড়ি ওভারের এই ম্যাচগুলো সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। সফরের শুরুতে তিন দিনের বিশ্রাম ও অনুশীলনের সুযোগ পাবে সফরকারী নিউজিল্যান্ড দল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাম বিজয়ে আবু বকর (রা.)-এর রণকৌশল ও যুদ্ধের কালজয়ী নীতিমালা

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

আপডেট সময় : ০৪:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬