ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

অ্যাস্টন ভিলাকে হারিয়ে পয়েন্ট টেবিলে সিটির আরও কাছে ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে ভিলাকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে রেড ডেভিলরা। এই জয়ের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনল ইউনাইটেড।

খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ম্যানইউ। ৫৩তম মিনিটে ব্রুনো ফার্নান্দেসের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। তবে ৬৪তম মিনিটে রস বার্কলির গোলে সমতায় ফেরে অ্যাস্টন ভিলা। সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি সফরকারীদের। দ্রুত পাল্টা আক্রমণে উঠে মাতেউস কুনিয়া গোল করলে আবারও লিড পায় স্বাগতিকরা।

ম্যাচের ৮১তম মিনিটে বেঞ্জামিন সেসকো গোল করে ইউনাইটেডের জয় নিশ্চিত করেন। ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি। এই গুরুত্বপূর্ণ জয়ের পর পয়েন্ট তালিকায় অ্যাস্টন ভিলাকে টপকে ম্যানচেস্টার সিটির ঠিক পেছনেই অবস্থান নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদ

অ্যাস্টন ভিলাকে হারিয়ে পয়েন্ট টেবিলে সিটির আরও কাছে ম্যানচেস্টার ইউনাইটেড

আপডেট সময় : ১১:০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬