ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

অ্যানফিল্ডে শেষ মুহূর্তের নাটকীয়তায় লিভারপুলের জয় কেড়ে নিল টটেনহ্যাম

ইংলিশ প্রিমিয়ার লিগে নিশ্চিত জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েও পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে লিভারপুলকে। ঘরের মাঠ অ্যানফিল্ডে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে অলরেডরা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা লিভারপুল ১৮ মিনিটেই লিড নেয়। প্রায় ২৫ গজ দূর থেকে দমিনিক সোবোসলাইয়ের দর্শনীয় ফ্রি-কিক টটেনহ্যামের জালে জড়িয়ে যায়।

ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত লিড ধরে রাখলেও অন্তিম মুহূর্তে পাশা উল্টে যায়। শেষ মিনিটের বাঁশিতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন নিখুঁত ফিনিশিংয়ে গোল করে টটেনহ্যামকে সমতায় ফেরান। এই ড্রয়ের ফলে ৩০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে লিভারপুল। অন্যদিকে সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে অবস্থান করছে টটেনহ্যাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদ

অ্যানফিল্ডে শেষ মুহূর্তের নাটকীয়তায় লিভারপুলের জয় কেড়ে নিল টটেনহ্যাম

আপডেট সময় : ১১:০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬