ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

লা লিগায় রিয়ালের গুলেরের অবিস্মরণীয় রেকর্ড: ৬৮ মিটার দূর থেকে গোল করে তাক লাগালেন তুর্কি মিডফিল্ডার

লা লিগায় নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে এলচেকে ৪-১ গোলে হারিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান ১-এ নামিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। তবে এই ম্যাচের মূল আকর্ষণ ছিল রিয়ালের তরুণ তুর্কি মিডফিল্ডার আরদা গুলেরের অবিশ্বাস্য এক গোল। ম্যাচের শেষ দিকে করা এই গোলটি ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।

লড়াইয়ের ৮৯তম মিনিটে নিজেদের অর্ধে বক্সের কিছুটা বাইরে প্রতিপক্ষের এক ফুটবলারের ভুল পাস থেকে বল পেয়ে যান গুলের। বল পায়ে খানিকটা এগিয়ে গিয়ে সবাইকে চমকে দিয়ে তিনি প্রায় ৬৮ মিটার দূর থেকে এক দূরপাল্লার শট নেন। তার নেওয়া শটটি সরাসরি জালে জড়ায়। এলচের গোলরক্ষক বলের গতিপথ দেখে পেছনে ফেরার চেষ্টা করলেও তা ঠেকানোর কোনো সুযোগ পাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই গোলটিকে ‘পুসকাস অ্যাওয়ার্ড’ পাওয়ার যোগ্য বলে দাবি করেছেন।

এটি লা লিগা ইতিহাসের যৌথভাবে দীর্ঘতম দূরপাল্লার গোলের রেকর্ড। এর আগে ২০০৪ সালে ক্লাব নুমানসিয়ার হয়ে অ্যান্তোনিও জোসে সেভিয়ার বিপক্ষে সমান দূরত্ব থেকে গোল করেছিলেন। এছাড়া, ১৯৯৫ সালের পর এই প্রথম রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার নিজেদের অর্ধ থেকে লা লিগায় গোল করলেন। সর্বশেষ অগাস্তিন লাসা ৫৮ মিটার দূর থেকে গোল করে সবাইকে অবাক করে দিয়েছিলেন, যা এবার ভেঙে ফেললেন গুলের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর সিরিজ জয়ে টাইগারদের প্রশংসায় প্রধানমন্ত্রী

লা লিগায় রিয়ালের গুলেরের অবিস্মরণীয় রেকর্ড: ৬৮ মিটার দূর থেকে গোল করে তাক লাগালেন তুর্কি মিডফিল্ডার

আপডেট সময় : ১০:২২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬