ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

মেসি-ইয়ামালের লড়াই ছাড়াই বাতিল হলো বহু প্রতীক্ষিত ফিনালিসিমা

ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ! ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ২০২৬ সালের আসরটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এর মধ্য দিয়ে ফুটবল বিশ্বের দুই সুপারস্টার লিওনেল মেসি ও লামিন ইয়ামালের সম্ভাব্য মুখোমুখি লড়াইয়ের স্বপ্ন অপূর্ণই রয়ে গেল।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইউরো ২০২৪ জয়ী স্পেন এবং কোপা আমেরিকা ২০২৪ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই ম্যাচটি আগামী ২৭ মার্চ কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং নতুন একটি তারিখ নির্ধারণে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিলের ঘোষণা আসে।

উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, কাতারে ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এ জন্য কাতারের আয়োজক কমিটি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে। একই সঙ্গে, সংস্থাটি দ্রুত ওই অঞ্চলে শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেছে।

ম্যাচটি আয়োজনের জন্য উয়েফা একাধিক বিকল্প প্রস্তাবও দিয়েছিল। প্রথমে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে সমান সংখ্যক দর্শক বণ্টনের মাধ্যমে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়। এরপর দুই লেগে খেলার প্রস্তাব দেওয়া হয়—একটি ম্যাচ মাদ্রিদে এবং অন্যটি বুয়েনস আয়ার্সে। এমনকি নিরপেক্ষ ভেন্যুতেও ম্যাচ আয়োজনের চেষ্টা করা হয়েছিল। তবে উয়েফা জানিয়েছে, এসব প্রস্তাবের কোনোটিই আর্জেন্টিনা গ্রহণ করেনি।

পরবর্তীতে আর্জেন্টিনা বিশ্বকাপের পর ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও স্পেনের ব্যস্ত সূচির কারণে তা সম্ভব হয়নি। এরপর আর্জেন্টিনা শুধু ৩১ মার্চ খেলার প্রস্তাব দিলে সেটিও কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হয়নি। ফলস্বরূপ, সব বিকল্প প্রস্তাব ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত নেয় উয়েফা।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর উয়েফা ঘোষণা দিয়েছিল যে, ২০২৬ সালের ফিনালিসিমা কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবশেষ ২০২২ সালে অনুষ্ঠিত ফিনালিসিমায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার সেই লড়াইয়ের পুনরাবৃত্তি দেখার অপেক্ষা অপূর্ণই রয়ে গেল ফুটবলপ্রেমীদের জন্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়িত না হওয়ার পেছনে প্রধানমন্ত্রীর ‘মূল দায়’: আখতার হোসেন

মেসি-ইয়ামালের লড়াই ছাড়াই বাতিল হলো বহু প্রতীক্ষিত ফিনালিসিমা

আপডেট সময় : ০৯:১৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬