ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

আচরণবিধি ভঙ্গের দায়ে সালমান আগা সতর্ক, যোগ হলো ডিমেরিট পয়েন্ট

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রান আউট হয়ে সাজঘরে ফেরার পথে মেজাজ হারানোয় শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটার সালমান আগা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে সতর্ক করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

আউট হয়ে মাঠ ছাড়ার সময় ব্যাট, গ্লাভস ও হেলমেট ছুঁড়ে ফেলে নিজের ক্ষোভ প্রকাশ করেন এই ক্রিকেটার। তার এমন আচরণ আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২ ধারা অনুযায়ী লেভেল-১ অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে।

সালমান আগার বিরুদ্ধে অভিযোগ আনেন মাঠের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল। তবে, পূর্ববর্তী কোনো অপরাধের রেকর্ড না থাকায় তাকে কেবল সতর্ক করে দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি, কারণ সালমান আগা নিজেই তার শাস্তি মেনে নিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

আচরণবিধি ভঙ্গের দায়ে সালমান আগা সতর্ক, যোগ হলো ডিমেরিট পয়েন্ট

আপডেট সময় : ১০:০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬