ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বসুন্ধরা কিংসের সপ্তম জয়: শিরোপার দৌড়ে আরও একধাপ এগিয়ে

বাংলাদেশ ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস। শুক্রবার এক শ্বাসরুদ্ধকর ম্যাচে ফর্টিস এফসিকে ৩-২ গোলে হারিয়েছে সাবেক পাঁচবারের চ্যাম্পিয়নরা। এই জয়ে লিগ শিরোপার দৌড়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে কিংস। ১১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ এখন ২৪ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফর্টিস।

একই দিনে অনুষ্ঠিত অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে আবাহনী। ১১ ম্যাচ শেষে তাদের অর্জন ১৯ পয়েন্ট। অন্যদিকে, পিডব্লিউডি স্পোর্টস ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে লিগে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। ১১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ঘরের মাঠে কিংসের জয়ের মূল নায়ক ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ, যিনি একাই তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। খেলার শুরু থেকেই কিংস দাপুটে ফুটবল খেললেও ১৯ মিনিটেই ফর্টিসের নাইজেরিয়ান স্ট্রাইকার ওনিয়েকাচি ওকাফের গোলে পিছিয়ে পড়ে।

গোল হজমের পর আক্রমণের ধার বাড়িয়ে দ্রুতই ম্যাচে ফেরে কিংস। ২৬ মিনিটে রাকিবকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় কিংস। স্পট কিক থেকে গোল করে স্কোরলাইন ১-১ করেন ডরিয়েলটন। প্রথমার্ধ শেষ হয় এই সমতায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫২ মিনিটে ডরিয়েলটনের দ্বিতীয় গোলে এগিয়ে যায় কিংস। তবে ৭৫ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে দুর্দান্ত এক শটে গোল করে অনন্ত তামাং ফর্টিসকে আবার ২-২ সমতায় ফেরান। ম্যাচের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই ৭৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে কিংসের জয় নিশ্চিত করেন ডরিয়েলটন।

অন্যদিকে, মুন্সীগঞ্জের ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে এমেকা ওগবাহর জোড়া গোলে আবাহনী তাদের জয় তুলে নেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বসুন্ধরা কিংসের সপ্তম জয়: শিরোপার দৌড়ে আরও একধাপ এগিয়ে

আপডেট সময় : ০৮:৫৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬