ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপ: জাতীয় দলের সিলেকশন ট্রায়ালে ৩২ খেলোয়াড়

২০২৬ সালে ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)। এই আন্তর্জাতিক আসরের জন্য জাতীয় দল গঠনের লক্ষ্যে ৩২ জন শীর্ষ খেলোয়াড়কে প্রাথমিক সিলেকশন ট্রায়ালের জন্য ডাকা হয়েছে। আগামী ১ থেকে ৪ এপ্রিল রাজধানীর শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে এই ট্রায়াল অনুষ্ঠিত হবে।

ফেডারেশন সূত্রে জানা গেছে, পুরুষ ও মহিলা উভয় বিভাগ থেকে ১৬ জন করে খেলোয়াড় লিগ পদ্ধতিতে এই ট্রায়ালে অংশ নেবেন। এখান থেকে পারফরম্যান্সের ভিত্তিতে সেরা ১২ জনকে (৬ জন পুরুষ ও ৬ জন মহিলা) বাছাই করে আড়াই মাসের নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পে পাঠানো হবে। চূড়ান্ত পর্যায়ে ৫ সদস্যের একটি শক্তিশালী দল কমনওয়েলথ মিশনে অংশ নেবে। খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে ভারত থেকে একজন আন্তর্জাতিক মানের কোচ নিয়োগের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এদিকে, জুনিয়র টেবিল টেনিস দলও সমানতালে প্রস্তুতি নিচ্ছে। আগামী ৮ এপ্রিল ভারতের শিমলায় অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান রিজিওনাল ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বর্তমানে বিকেএসপিতে অনুশীলন করছেন খেলোয়াড়রা। টুর্নামেন্টের গুরুত্ব বিবেচনা করে খেলোয়াড়দের মাত্র তিন দিনের ঈদের ছুটি দেওয়া হয়েছে। জুনিয়র দল থেকে চারজন করে বালক ও বালিকা খেলোয়াড়কেও বড়দের কমনওয়েলথ সিলেকশন ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপ: জাতীয় দলের সিলেকশন ট্রায়ালে ৩২ খেলোয়াড়

আপডেট সময় : ০৬:০১:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬