অস্ট্রেলিয়ায় সিনিয়র দলের এশিয়ান কাপ অভিযান শেষ হওয়ার পর এবার বয়সভিত্তিক বড় আসরে নামছে বাংলাদেশের নারী ফুটবলাররা। থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ঐতিহাসিক মিশনের নেতৃত্বে থাকছেন সিনিয়র দলের অধিনায়ক আফঈদা খন্দকার। দলের একটি বড় অংশ সিনিয়র দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হওয়ায় এবারের টুর্নামেন্ট নিয়ে আশাবাদী ফুটবল সংশ্লিষ্টরা।
আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে রয়েছে শক্তিশালী চীন, ভিয়েতনাম এবং স্বাগতিক থাইল্যান্ড। উদ্বোধনী ম্যাচেই থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। অধিনায়ক আফঈদা জানিয়েছেন, গ্রুপটি বেশ কঠিন হলেও সিনিয়র দলের হয়ে অর্জিত আন্তর্জাতিক অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস জোগাবে। গ্রুপ পর্বের বাধা টপকে টুর্নামেন্টে ভালো ফল করার লক্ষ্য নিয়ে কঠোর প্রস্তুতি সারছেন নারী ফুটবলাররা।
রিপোর্টারের নাম 

























