ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ, সিরিজে সমতা

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের কাছে ১২৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেও বোলারদের ব্যর্থতা এবং পরবর্তীতে ব্যাটারদের চরম দায়িত্বহীনতায় ম্যাচটি হাতছাড়া হয় স্বাগতিকদের। এই জয়ের ফলে সিরিজে ১-১ সমতায় ফিরল পাকিস্তান।

প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তান ২৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। উদ্বোধনী জুটিতে সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত ১০৩ রান যোগ করে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন। পরবর্তীতে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার কার্যকর ব্যাটিংয়ে পাকিস্তান লড়াই করার মতো পুঁজি পায়। বাংলাদেশের বোলাররা শুরুর দিকে উইকেট শিকারে ব্যর্থ হলে পাকিস্তান বড় স্কোরের পথে এগিয়ে যায়।

২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দল। এরপর বৃষ্টির বাগড়ায় প্রায় দুই ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকে। পুনরায় খেলা শুরু হলে লিটন দাস ৩৩ বলে ৪১ রানের একটি লড়াকু ইনিংস খেললেও অন্য প্রান্ত থেকে যোগ্য সঙ্গ পাননি। লিটনের বিদায়ের পর ব্যাটিং ধস শুরু হয়। আফিফ হোসেন ধ্রুব (১৪), অধিনায়ক মেহেদি মিরাজ (১) ও রিশাদ হোসেনরা (২) দ্রুত সাজঘরে ফিরলে বাংলাদেশের ইনিংস মাত্র ১১৪ রানেই থমকে যায়।

পাকিস্তানের বোলারদের মধ্যে মাজ সাদাকাত ও হ্যারিস রউফ তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া শাহিন শাহ আফ্রিদি নেন দুই উইকেট। বাংলাদেশের পক্ষে তাওহিদ হৃদয় ৩৮ বলে ২৮ রান করলেও তা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ, সিরিজে সমতা

আপডেট সময় : ১১:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬