ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বাউন্ডারি আটকাতে গিয়ে গুরুতর আহত তালাত, নেওয়া হলো হাসপাতালে

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হুসেইন তালাত। লিটন দাসের একটি দর্শনীয় শট বাউন্ডারি লাইনে ডাইভ দিয়ে আটকাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এসময় গ্যালারির দেয়ালে সজোরে ধাক্কা লেগে কাঁধে প্রচণ্ড আঘাত পান এই বাঁহাতি অলরাউন্ডার।

ঘটনার পরপরই দুই দলের মেডিকেল টিম মাঠে প্রবেশ করে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। প্রাথমিকভাবে মাথায় আঘাতের আশঙ্কা করা হলেও পরে জানা যায় তার কাঁধের চোট বেশ গুরুতর। উন্নত পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে এমআরআই ও প্রয়োজনীয় স্ক্যান শেষে তার ইনজুরির প্রকৃত অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বাউন্ডারি আটকাতে গিয়ে গুরুতর আহত তালাত, নেওয়া হলো হাসপাতালে

আপডেট সময় : ১০:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬