বাংলাদেশ ও পাকিস্তান মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচে মেহেদী হাসান মিরাজের একটি রান আউট নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। ম্যাচের ৩৯তম ওভারের চতুর্থ বলে এই ঘটনা ঘটে। মোহাম্মদ রিজওয়ান অফ স্টাম্পের বাইরে একটি বল ঠেকানোর পর, নন-স্ট্রাইকার প্রান্তে থাকা সালমান আলী আগার দিকে বলটি এগোতে থাকে। সেই সুযোগে মিরাজ দ্রুত বলটি তুলে স্টাম্পে হিট করেন। তখন আগা পপিং ক্রিজের বাইরে ছিলেন এবং তাকে আউট ঘোষণা করা হয়।
থার্ড আম্পায়ারের সাহায্য নেওয়া হয় এবং প্রযুক্তির মাধ্যমে দেখা যায় যে মিরাজের রান আউটটি ক্রিকেটের নিয়মানুযায়ী বৈধ। তবে, এই আউট নিয়ে আগার অসন্তোষ স্পষ্ট ছিল। মাঠ ছাড়ার সময় তিনি নিজের হেলমেট ও গ্লাভস ছুড়ে ফেলেন এবং লিটন দাসের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। যদিও ক্রিকেটের নিয়মে এই আউট বৈধ ছিল, তবুও মিরাজের খেলোয়াড়সুলভ আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, দলের স্বার্থে হলেও মিরাজ হয়তো ক্রিকেটের স্পিরিট ভুলে গিয়েছিলেন। তবে, নিয়মানুযায়ী আগা আউট হতেনই, এমনকি বল হাতে ধরলে ‘অবস্ট্রাকটিং দ্যা ফিল্ড’ আউটেরও শিকার হতে পারতেন তিনি।
রিপোর্টারের নাম 

























