ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের বার্ষিক ইফতার ও মতবিনিময়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রধানদের সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্সের’ এক ইফতার ও মতবিনিময় সভা সম্প্রতি রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি দৈনিক যুগান্তরের মো. হাসান শরীফ সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ)। এছাড়াও সংগঠনের সহ-সভাপতি নাগরিক প্রতিদিনের লুৎফর রহমান হিমেল, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের কে এম জিয়াউল হক এবং আরটিভির এম এ এইচ এম কবির আহম্মেদ, সাধারণ সম্পাদক কালবেলার মিজানুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের কামরুল ইসলাম রুবেল, আগামীর সময়ের আনিসুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক এশিয়া পোস্টের পলাশ মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাবের এস এ রহমান গালিব, অর্থ সম্পাদক স্টার নিউজের মঈন বকুল ও অফিস সম্পাদক দীপ্ত টিভির মাসউদ বিন আব্দুর রাজ্জাক সহ কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সদস্যদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করা হয়। সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সভাপতি হাসান শরীফ বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের শিয়াবুর রহমান শিহাব, আমার দেশের রওশন প্রধান ও বার্তা২৪ ডটকমের মানসুরা চামেলী সহ আরও অনেক সদস্য উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুচি ফেরাতে ঘরেই তৈরি করুন জিভে জল আনা ঝাল চিকেন ভর্তা

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের বার্ষিক ইফতার ও মতবিনিময়

আপডেট সময় : ০৪:০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬