ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ক্যান্সারে আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মরণব্যাধি বোনম্যারো ক্যান্সারে আক্রান্ত মোহাম্মদ সুমনের চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই মানবিক উদ্যোগ ক্যান্সার আক্রান্ত সুমন এবং তাঁর পরিবারের জন্য অত্যন্ত আশার সঞ্চার করেছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রুপনগর থানার ইস্টার্ন হাউজিং সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মোহাম্মদ সুমনের বাড়িতে যান। সেখানে তারা সুমনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা ও আর্থিক সহায়তা পৌঁছে দেন।

প্রতিনিধি দলে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, রুবেল আমিন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল ফকির, মশিউর রহমান মহান এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ উপস্থিত ছিলেন। তাঁরা সুমনের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর চিকিৎসার ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ সুমন একটি নির্বাচনি পথ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাঁর চিকিৎসার জন্য সহায়তার আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতেই ‘আমরা বিএনপি পরিবার’-এর এই প্রতিনিধি দল আজ সুমনের পাশে দাঁড়াল। সুমনের চিকিৎসায় প্রায় ২০ লক্ষ টাকা প্রয়োজন বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুচি ফেরাতে ঘরেই তৈরি করুন জিভে জল আনা ঝাল চিকেন ভর্তা

ক্যান্সারে আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১১:৫৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬