ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

বিপিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কারের ১০ লাখ টাকা মাঠকর্মীদের দিলেন শরিফুল ইসলাম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারের ১০ লাখ টাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠকর্মীদের দান করেছেন জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। তার এই মহৎ উদ্যোগের খবর নিশ্চিত করেছে একটি নির্ভরযোগ্য সূত্র।

বিপিএলের গত আসরে রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হলেও, ফাইনালে নিজেদের দল চট্টগ্রাম রয়্যালস হারার পরও টুর্নামেন্টে সর্বোচ্চ ২৬ উইকেট শিকার করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন শরিফুল। বিপিএলের ইতিহাসে প্রথম কোনো বিশেষজ্ঞ বোলার হিসেবে এই সম্মানজনক পুরস্কার জিতে তিনি এক অনন্য নজির স্থাপন করেন।

পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি ১০ লাখ টাকা পাওয়ার কথা থাকলেও, সেই সময় নগদ অর্থ বুঝে পাননি শরিফুল। তবে দিন দুয়েক আগে সেই অর্থ পুরস্কার হাতে পাওয়ার পরই তিনি কোনো দ্বিধা না করে পুরো ১০ লাখ টাকা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠকর্মীদের হাতে তুলে দেন। শরিফুলের এই উদারতা ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের নতুন স্পিকার মেজর হাফিজ, নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ

বিপিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কারের ১০ লাখ টাকা মাঠকর্মীদের দিলেন শরিফুল ইসলাম

আপডেট সময় : ০৯:৪৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬