ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে গোলবন্যা: চেলসিকে গুঁড়িয়ে পিএসজি, বোডোর জয়যাত্রা অব্যাহত, আর্সেনালের স্বস্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে জমে উঠেছে ফুটবল রোমাঞ্চ। প্যারিসে গোলের বন্যায় চেলসিকে ৫-২ ব্যবধানে বিধ্বস্ত করেছে পিএসজি। অন্যদিকে, রূপকথার জয়যাত্রা অব্যাহত রেখে পর্তুগালের স্পোর্টিং সিপিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট। এক শ্বাসরুদ্ধকর ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় পিএসজি। ম্যাচের ১০ মিনিটে ব্র্যাডলি বারকোলার বাঁ পায়ের শটে এগিয়ে যায় ফরাসি জায়ান্টরা। তবে ২৮ মিনিটে মালো গুস্তোর জোরালো শটে সমতা ফেরায় লন্ডনের দলটি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই উসমান দেম্বেলের নিচু শটে ২-১ ব্যবধানে আবারও লিড নেয় স্বাগতিকরা। বিরতির পর ৫৭ মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে আবারও ম্যাচে ফেরে চেলসি, খেলার উত্তেজনা তখন তুঙ্গে।

কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় ৭৪ মিনিটে চেলসির গোলরক্ষক ফিলিপ ইয়োর্গেন্সেনের মারাত্মক ভুলে। সতীর্থকে পাস দিতে গিয়ে তিনি বল তুলে দেন বারকোলার পায়ে, যা থেকে খিচা কাভারৎস্খেলিয়ার সহায়তায় ভিতিনিয়া গোল করে পিএসজিকে আবারও এগিয়ে দেন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি চেলসি। ৮৬ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে এবং যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আরও একটি গোল করে নিজের জোড়া পূর্ণ করেন কাভারৎস্খেলিয়া। শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। আগামী মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত হবে ফিরতি লেগ।

অন্য ম্যাচে নিজেদের রূপকথার মতো যাত্রা অব্যাহত রেখেছে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট। ঘরের মাঠে পর্তুগালের স্পোর্টিং সিপিকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে বড় পদক্ষেপ নিয়েছে তারা। চলতি আসরে ইতোমধ্যে ম্যানচেস্টার সিটি, অ্যাতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো শক্তিশালী দলকে হারিয়ে ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে এই ক্লাবটি। ফিরতি লেগ অনুষ্ঠিত হবে লিসবনে।

এদিকে জার্মানির মাঠে কঠিন পরীক্ষার মুখে পড়েছিল আর্সেনাল। বিরতির পরপরই কর্নার থেকে রবার্ট আনদ্রিসের হেডে এগিয়ে যায় বায়ার লেভারকুসেন। দীর্ঘ সময় পিছিয়ে থাকার পর খেলার শেষ দিকে পেনাল্টি পায় আর্সেনাল। ননি মাদুয়েকেকে ফাউল করলে স্পটকিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান কাই হাভার্টজ। শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়েই ম্যাচ শেষ করে মিকেল আর্তেতার দল। আগামী মঙ্গলবার লন্ডনে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসি গোলবঞ্চিত, ন্যাশভিলের মাঠে ইন্টার মিয়ামির গোলশূন্য ড্র

চ্যাম্পিয়ন্স লিগে গোলবন্যা: চেলসিকে গুঁড়িয়ে পিএসজি, বোডোর জয়যাত্রা অব্যাহত, আর্সেনালের স্বস্তি

আপডেট সময় : ১০:৩১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬