ফুটবলপ্রেমীদের জন্য আজ রয়েছে ইউরোপা লিগ এবং কনকাকাপ চ্যাম্পিয়নস কাপের একাধিক রোমাঞ্চকর ম্যাচ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা উপভোগ করতে পারবেন তাদের প্রিয় দল ও খেলোয়াড়দের মাঠের লড়াই। বিশেষ করে লিওনেল মেসির দলের খেলা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজ মাঠে নামছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দল। রাত ১১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে লিল বনাম অ্যাস্টন ভিলা, বোলোনা বনাম এএস রোমা, স্টুটগার্ট বনাম পোর্তো এবং প্যানাথিনাইকোস বনাম রিয়াল বেটিস-এর ম্যাচগুলো। এরপর রাত ২টায় মুখোমুখি হবে সেল্টা ভিগো বনাম অলিম্পিক লিঁও এবং নটিংহ্যাম ফরেস্ট বনাম মিডজিল্যান্ড।
এছাড়াও, কনকাকাপ চ্যাম্পিয়নস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভোর ৫টা ৩০ মিনিটে মাঠে নামবে ন্যাশভিলে এবং ইন্টার মিয়ামি। এই ম্যাচে ফুটবল জাদুকর লিওনেল মেসির খেলা দেখার অপেক্ষায় রয়েছেন কোটি কোটি ভক্ত। ফুটবলপ্রেমীরা বিভিন্ন সম্প্রচার মাধ্যমে সরাসরি এই ম্যাচগুলো উপভোগ করতে পারবেন।
রিপোর্টারের নাম 
























