ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্বকাপে অংশ নিচ্ছে না ইরান: ক্রীড়ামন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনা ও সংঘাতের কারণে আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। এর মধ্য দিয়ে বিশ্বকাপে ইরানের না খেলার বিষয়টি অনেকটাই নিশ্চিত হলো।

ডোনিয়ামাল বলেন, “এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো কোনো অবস্থা নেই।” তিনি আরও উল্লেখ করেন, গত কয়েক মাসের ব্যবধানে তাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, যার ফলে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এই সংঘাতপূর্ণ পরিবেশে যুক্তরাষ্ট্রে গিয়ে ফুটবল খেলা তাদের পক্ষে সম্ভব নয়, তাই সরকার বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়। এরপর ইরানও পাল্টা হামলা চালায়, যার প্রভাবে পুরো অঞ্চলজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। ক্রীড়ামন্ত্রীর দাবি অনুযায়ী, এই পরিস্থিতিতে দেশটি দুটি যুদ্ধের মুখোমুখি হয়েছে এবং এতে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আন্তর্জাতিক ফুটবল সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো উভয়েই জানিয়েছিলেন যে, বিশ্বকাপে অংশ নিতে ইরান দলকে স্বাগত জানানো হবে এবং তাদের অংশগ্রহণে কোনো বাধা দেওয়া হবে না। তবে ইরানের সর্বশেষ এই অবস্থান সকল সম্ভাবনাকে শেষ করে দিল।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে। সূচি অনুযায়ী লস অ্যাঞ্জেলেসে ইরানের গ্রুপ পর্বের ম্যাচ নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে এবং সিয়াটলে মিসরের বিপক্ষে হওয়ার কথা ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল উপহার পেলেন ঢাকার গ্রাহক

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্বকাপে অংশ নিচ্ছে না ইরান: ক্রীড়ামন্ত্রী

আপডেট সময় : ০৮:৪২:১২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬