অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। তার বিধ্বংসী বোলিংয়ে রীতিমতো কাঁপছে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। নিজের প্রথম ৬ ওভারে মাত্র ১৯ রান খরচায় ৫ উইকেট শিকার করে তিনি পাকিস্তানকে বড় বিপদে ফেলেছেন। এই ফাইফারটি ওয়ানডে ক্রিকেটে একজন বাংলাদেশি পেসারের জন্য তিন বছর পর পাওয়া প্রথম পাঁচ উইকেট শিকারের নজির। এর আগে ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ফাইফারের দেখা পেয়েছিলেন হাসান মাহমুদ।
নাহিদ রানা তার প্রথম ৫ ওভারের প্রতিটিতেই একটি করে উইকেট তুলে নিয়েছেন, যা এক বিরল কীর্তি। তিনি পাকিস্তানের টপ অর্ডারের চার গুরুত্বপূর্ণ ব্যাটার সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শ্যামল হুসেইন এবং মোহাম্মদ রিজওয়ানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন। এছাড়া মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটার সালমান অঘাকেও আউট করেছেন তিনি।
নাহিদের এমন দুর্দান্ত বোলিংয়ের মুখে পাকিস্তান ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৭১ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। তাদের প্রথম সাত ব্যাটারের মধ্যে দুইজনই ফিরেছেন এক অঙ্কের ঘরে। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান এসেছে ওপেনার সাহিবজাদা ফারহানের ব্যাট থেকে, আর মাজ সাদাকাত করেছেন ১৮ রান।
রিপোর্টারের নাম 

























