ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

পাকিস্তান সিরিজের পরই মিরাজের ওয়ানডে অধিনায়কত্বের ভবিষ্যৎ

মেহেদি হাসান মিরাজ এক বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন। গত বছর এই দায়িত্ব গ্রহণ করা মিরাজের মেয়াদ প্রায় শেষের দিকে। পাকিস্তান সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজের জন্য তিনি অধিনায়ক হিসেবে থাকবেন বলে জানা গেছে। তবে, তার মেয়াদ শেষ হতে চললেও, তিনি নিজের ভবিষ্যৎ সম্পর্কে এখনো নিশ্চিত নন।

গতকাল সিরিজ-পূর্ব এক সংবাদ সম্মেলনে অধিনায়ক মিরাজকে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘এটি কেবল আমার একার সিদ্ধান্ত নয়, এটি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। তারা (বিসিবি) এখনো এ বিষয়ে আমার সঙ্গে কোনো আলোচনা করেননি। আমার মনে হয়, এই সিরিজটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই হয়তো এই সিরিজের পরেই এ বিষয়ে আলোচনা হতে পারে।’

অধিনায়কত্ব নিয়ে এখনো কোনো ভাবনা না থাকলেও, মিরাজ সম্প্রতি ব্যাট হাতে খুব একটা ফর্মে নেই। তবে এ নিয়েও তিনি চিন্তিত নন। মিরাজ বলেন, ‘আমি চিন্তিত নই। বিশ্বকাপের পর আমরা প্রায় ১৫টি ওয়ানডে খেলেছি, তাও অনেক বিরতি দিয়ে। আমার মনে হয়, সবার প্রত্যাশা ছিল আমি হয়তো অনেক ম্যাচ জেতাতাম, কিন্তু সেটা হচ্ছে না, গড়পড়তা পারফরম্যান্স হচ্ছে।’

অধিনায়কত্ব নিয়ে মিরাজ আরও বলেন, ‘সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব দলকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য।’

তিনি আরও বলেন, ‘ক্যাপ্টেনসি দলের প্রয়োজনে আসে। যাকে অধিনায়কত্ব দেওয়া হোক না কেন, তাকে সময় দিলে দল আরও সুন্দরভাবে গড়ে তোলা যায়। পারফরম্যান্সের বিচার অবশ্য ক্রিকেট বোর্ডই করবে, কে কতগুলো ম্যাচ জিতছে বা হারছে, তা তারা দেখবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের হোঁচট: স্লটের শততম ম্যাচে হার, পিছিয়ে অলরেডরা

পাকিস্তান সিরিজের পরই মিরাজের ওয়ানডে অধিনায়কত্বের ভবিষ্যৎ

আপডেট সময় : ০৯:৩৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬