বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির। পদাধিকারবলে বাংলাদেশ পুলিশের প্রধান হিসেবে তিনি এই গুরুদায়িত্ব পেয়েছেন।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী, বাংলাদেশ পুলিশের আইজিপি পদাধিকারবলে এই ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন। বিদায়ী আইজিপির স্থলাভিষিক্ত হওয়ার পর মোঃ আলী হোসেন ফকির দেশের জাতীয় খেলা কাবাডিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন দিশারী হিসেবে কাজ করবেন।
রিপোর্টারের নাম 























