ফুটবল বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের প্রাথমিক দলে জায়গা পেলেও মাংসপেশিতে চোটের কারণে মেগাস্টার নেইমার জুনিয়র মূল দল থেকে বাদ পড়তে পারেন। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ ও ‘ইউওএল’ এই খবর জানিয়েছে।
কোচ কার্লো আনচেলত্তি চূড়ান্ত দল ঘোষণার আগে খেলোয়াড়দের শেষবারের মতো পরখ করে নিতে চান, বিশেষ করে নেইমারকে। কিন্তু সম্প্রতি এক ম্যাচে মাংসপেশিতে চোট পাওয়ায় নেইমারকে দর্শক হয়েই থাকতে হচ্ছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচটি আনচেলত্তি গ্যালারিতে বসেই পর্যবেক্ষণ করবেন।
ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর আশঙ্কা, এই ম্যাচে খেলতে না পারার কারণে নেইমার প্রীতি ম্যাচের দল থেকে ছিটকে যেতে পারেন। যদিও তিনি আগামী রোববার ব্রাজিলিয়ান সিরি’এতে করিন্থিয়ান্সের বিপক্ষে মাঠে নামার সুযোগ পাবেন। এর অর্থ, মূল দল ঘোষণার আগে নেইমার মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। তবে সেই ম্যাচে আনচেলত্তি উপস্থিত থাকবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।
উল্লেখ্য, বাংলাদেশ সময় আগামী ২৬ মার্চ রাতে ব্রাজিল ফ্রান্সের মুখোমুখি হবে এবং এরপর ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে।
রিপোর্টারের নাম 

























