ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বিশ্বকাপ প্রস্তুতির শুরু পাকিস্তান সিরিজ দিয়ে: মেহেদি মিরাজ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘২০২৩ সালের বিশ্বকাপের পর থেকে আমরা বেশি ওয়ানডে ম্যাচ খেলিনি। এবার খেললেও আমরা অনেক বিরতিতে খেলেছি, যা আমাদের জন্য কিছুটা কঠিন ছিল। যেহেতু এ বছর আমাদের অনেক বেশি ওয়ানডে ম্যাচ আছে, আমরা পরিকল্পনাটা খুব ভালোভাবে করতে পারব।’

এই বিশ্বকাপের আগে নিজেদের মতো করে একটি নির্দিষ্ট কৌশল তৈরি করতে চান বলেও জানান মিরাজ। তার কথায়, ‘ওয়ানডে ফরম্যাটে আমাদের একটি ভালো কৌশল ছিল। অনেক সিনিয়র খেলোয়াড় একসাথে অনেক দিন খেলার কারণে হয়তো তারা কৌশলটা ভালোভাবে বুঝতে পেরেছিল। কিন্তু এখন তারা খেলছে না, তাই যারা এখন দলে আছে, তাদের দায়িত্ব নিতে হবে।’

যেভাবেই পরিকল্পনা করা হোক না কেন, দিনশেষে বাংলাদেশ দলের মূল লক্ষ্য জয় পাওয়া। এমনটাই মনে করেন মিরাজ। তিনি বলেন, ‘আগামীকাল থেকে যে সিরিজটা শুরু হবে এবং পরের যে সিরিজগুলো আছে, সেগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা সেভাবেই পরিকল্পনা করছি। হয়তো আমরা অনেক বেশি দূরে চিন্তা করছি না, প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচ ধরে আমরা চিন্তা করছি। দিনশেষে একটি ভালো ফলাফল আসবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

বিশ্বকাপ প্রস্তুতির শুরু পাকিস্তান সিরিজ দিয়ে: মেহেদি মিরাজ

আপডেট সময় : ০২:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬