ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন পরিচালনা পর্ষদ গঠিত: মো. বরকত উল্লাহ বুলু সভাপতি নির্বাচিত

দেশের অন্যতম ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নতুন নেতৃত্বে পথচলা শুরু হয়েছে। সম্প্রতি ঢাকা ক্লাবে অনুষ্ঠিত ক্লাবের চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং পরিচালনা পরিষদের নির্বাচনে রাজনীতিবিদ মো. বরকত উল্লাহ বুলু, এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ১৬ জন পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন—মো. লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুব উল আনাম, মোস্তফা কামাল, মো. মোস্তাকুর রহমান, মাসুদুজ্জামান, মো. এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবির খোকন এমপি, মো. আবুল কালাম এমপি, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এমএ সালাম, নিলোফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী ও ক্লাবের স্থায়ী সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের স্থায়ী সদস্য আনোয়ারুল হক হেলাল, ব্যারিস্টার মোহাম্মদ ইসমাইল হোসেন এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক খন্দকার মঞ্জুরুল ইসলাম (দিলু)।

বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের পরপরই নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে মো. লোকমান হোসেন ভূঁইয়াকে ডাইরেক্টর ইনচার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন, মাহবুব উল আনামকে ডাইরেক্টর ফাইন্যান্স এবং মো. মোস্তাকুর রহমানকে ডাইরেক্টর স্পোর্টস হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও, ক্লাবের পরিচালক মোস্তফা কামালকে ফুটবল কমিটির চেয়ারম্যান, মো. আবুল কালাম এমপি, এমএ সালাম ও মির্জা ইয়াসির আব্বাসকে ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। মাসুদুজ্জামানকে ক্রিকেট কমিটির চেয়ারম্যান, সাজেদ এএ আদেলকে হকি কমিটির চেয়ারম্যান এবং নিলোফার চৌধুরী মনিকে নারী উইংয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎকেন্দ্র সচল রাখতে সরকারের সহযোগিতা চাইলেন বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকরা

মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন পরিচালনা পর্ষদ গঠিত: মো. বরকত উল্লাহ বুলু সভাপতি নির্বাচিত

আপডেট সময় : ০৮:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬