বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ ফিল সিমন্স আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে অতীত সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে ভালো খেলেছি এবং সেই সাফল্যকেই মানদণ্ড ধরে এগিয়ে যেতে চাই।’ সোমবার সিরিজ শুরুর আগে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ এই আশাবাদ ব্যক্ত করেন।
তবে কোচ সিমন্স উন্নতির প্রয়োজনীয়তার কথাও স্পষ্ট করেছেন। তিনি মনে করেন, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটের মাঝের ওভারগুলোতে দলের পারফরম্যান্সে আরও উন্নতি প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাঝের ওভারে আমরা মোটেও ভালো খেলছি না। আমাদের বোলিংয়েও উন্নতির সুযোগ রয়েছে। এই অংশে আমাদের আরও বেশি উইকেট নেওয়ার দিকে মনোযোগ দিতে হবে।’
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া শেষ সিরিজের উইকেট নিয়ে কিছু সমালোচনা হয়েছিল। তবে এবার উইকেট পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো বলে মনে করছেন ফিল সিমন্স। তিনি বলেন, ‘শেষ সিরিজের তুলনায় এবার উইকেট ভালো অবস্থায় আছে। আমাদের মূল লক্ষ্য হলো উন্নতি করা এবং শেষ ম্যাচে আমরা যেভাবে ব্যাট করেছি, সেই ধারাবাহিকতা ধরে রাখা।’
রিপোর্টারের নাম 

























