পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, যারা ‘জুলাই বিপ্লব’কে পুঁজি করে ফায়দা লুটতে চায়, তাদের তালিকা তৈরি করা হবে। সোমবার রাজধানীর গনি রোডে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেলে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
আইজিপি আরও জানান, ওসমান হাদি হত্যার ঘটনায় ভারতে গ্রেপ্তারকৃতদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। তিনি বলেন, থানায় ম্যাজিস্ট্রেসি সিস্টেম কার্যকর করতে পারলে অনেক মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব। জনগণের বিচার দ্রুত পাওয়ার প্রত্যাশা পূরণে প্রতিটি থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসালে বিভিন্ন বিষয় দ্রুত সমাধান করা যেতে পারে।
পুলিশকে ‘জিরো কমপ্লেইন’ থানা হিসেবে গড়ে তোলার এবং জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমানোর ওপর জোর দেন আইজিপি। তিনি বলেন, যারা জনমনে ভীতি সৃষ্টি করে বা সন্ত্রাস চালায়, তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন, মো. আকরাম হোসেন, খোন্দকার রফিকুল ইসলাম, মোসলেহ উদ্দিন আহমদ এবং সরদার নূরুল আমিন উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























