ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, তাপমাত্রা কমার পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরেও অবস্থান করছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের সকল বিভাগের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। একই সঙ্গে তাপমাত্রা কিছুটা কমার পূর্বাভাসও দেওয়া হয়েছে।

রবিবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৯ মার্চ) এবং মঙ্গলবার (১০ মার্চ) দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকতে পারে। মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।

বুধবার (১১ মার্চ) পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহিত সাগরে ফ্রান্সের দুটি যুদ্ধজাহাজ মোতায়েন: প্রেসিডেন্ট মাক্রোঁর ঘোষণা

সারা দেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, তাপমাত্রা কমার পূর্বাভাস

আপডেট সময় : ০৯:২৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬