বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম অগ্রদূত অধ্যাপক সাখাওয়াত আলী খান আর আমাদের মাঝে নেই। তিনি রবিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যাপক সাখাওয়াত আলী খান কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন। কয়েক দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাকে বাসায় ফিরিয়ে নেওয়া হয়। গতকাল রাতে তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, দুই নাতি এবং অসংখ্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক সাখাওয়াত আলী খান ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে তিনি পাঁচ বছর সংখ্যাতিরিক্ত (সুপার নিউমারারি) অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং এরপর তিনি বিভাগটির অনারারি প্রফেসর হিসেবে যুক্ত ছিলেন।
রিপোর্টারের নাম 























