ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

বিশ্বকাপ ফাইনাল: ২৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নামছে নিউজিল্যান্ড

বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিততে নিউজিল্যান্ডের সামনে এখন ২৫৬ রানের লক্ষ্য। ভারতের দেওয়া এই চ্যালেঞ্জ মোকাবিলায় মাঠে নামবে তারা। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ২৫৫ রান সংগ্রহ করে ভারত। এই বিশাল স্কোর গড়ে তোলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শিবম দুবের শেষ মুহূর্তের ঝড়ো ব্যাটিং, যেখানে তিনি মাত্র ৮ বলে ২৬ রান করেন। এর আগে অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন এবং ইশান কিশান অর্ধশতক হাঁকিয়ে দলের ভিত গড়ে দেন।

ম্যাচের আগে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের মিশ্র উইকেট নিয়ে আলোচনা ছিল। ধারণা করা হচ্ছিল, উইকেট ব্যাটসম্যানদের জন্য সহায়ক হবে এবং ২০০-র বেশি রান হওয়া সম্ভব। এই অনুমান সত্যি প্রমাণ করে ভারতীয় ব্যাটসম্যানরা নিউজিল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালান। যদিও মাঝপথে দ্রুত তিনটি উইকেট হারায় ভারত, শেষ পর্যন্ত শিবম দুবের বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত ২৫৫ রানের পাহাড় গড়ে তোলে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা সাবধানী করলেও ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে ওঠেন সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। প্রথম তিন ওভারে তারা আক্রমণাত্মক ব্যাটিং করে ভারতের স্কোর ৫০ পার করেন। তৃতীয় ওভারে জ্যাকব ডাফির বলে তারা ১৫ রান তুলেন এবং পরের ওভারে লুকি ফার্গুসনের বলে ২৪ রান আদায় করেন। পঞ্চম ওভারে হেনরি ওয়াইডের বলে ২১ রান আসে। ষষ্ঠ ওভারে ২০ রান তুলে অভিষেক শর্মা মাত্র ১৮ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচে এবং এই টুর্নামেন্টের সবচেয়ে দ্রুততম অর্ধশতক। পাওয়ার প্লের ছয় ওভারে ভারত বিনা উইকেটে ৯২ রান সংগ্রহ করে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ।

পাওয়ার প্লের পর আক্রমণাত্মক খেলতে গিয়ে রাচিন রবীন্দ্রের বলে অভিষেক শর্মা আউট হন। তিনি ২১ বলে ৫২ রান করেন। ৯৮ রানে ভাঙে ভারতের ওপেনিং জুটি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ ওপেনিং জুটি। এরপর ইশান কিশান ব্যাট হাতে নামেন। অভিষেকের বিদায়ের পর স্যান্টনার ভারতের রানের গতি কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। ১০ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় এক উইকেটে ১২৭ রান। ১১তম ওভারে সাঞ্জু স্যামসন তার অর্ধশতক পূরণ করেন মাত্র ৩৩ বলে। তিনি শহিদ আফ্রিদি ও বিরাট কোহলির পর তৃতীয় ক্রিকেটার যিনি ফাইনালে অর্ধশতক করলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোজতবা খামেনির প্রতি ইরানের প্রেসিডেন্ট ও সামরিক বাহিনীর পূর্ণ আনুগত্য

বিশ্বকাপ ফাইনাল: ২৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নামছে নিউজিল্যান্ড

আপডেট সময় : ১১:১০:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬