ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

খাল খনন ও পাড়ে বৃক্ষরোপণ: মাছ চাষের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণের উদ্যোগ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অচিরেই শুরু হতে যাচ্ছে। এই খালগুলোতে মাছ চাষ এবং খালপাড়ে বনজ, ফলদ ও ঔষুধি গাছ লাগানো হবে।

রোববার সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি বলেন, এই উদ্যোগের ফলে একদিকে যেমন এলাকা দৃষ্টিনন্দন হবে, তেমনি অন্যদিকে জনগোষ্ঠীর পুষ্টি ও আমিষের চাহিদা পূরণেও এটি সহায়ক হবে। তিনি মন্ত্রণালয়ের কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এই কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

মন্ত্রী আরও জানান, জনগণের বিপুল সমর্থনে নির্বাচিত বিএনপি সরকার আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ২৫ কোটি বৃক্ষরোপণের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ১৬ মার্চ থেকে এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খানও সভায় বক্তৃতা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

খাল খনন ও পাড়ে বৃক্ষরোপণ: মাছ চাষের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণের উদ্যোগ

আপডেট সময় : ১১:০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬