ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ঈদে গণমাধ্যমকর্মীদের জন্য ৫ দিনের ছুটির দাবি বিএসআরএফের

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে (গণমাধ্যমে) কর্মরতদের জন্য ৫ দিন ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।

রোববার (০৮ মার্চ) বিএসআরএফ এর সভাপতি মাসউদুল হক এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল এক যৌথ বিবৃতিতে এই দাবি উত্থাপন করেন।

বিবৃতিতে জানানো হয়, এই ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হবে আগামী ১৭ মার্চ থেকে এবং তা টানা ৭ দিন অর্থাৎ ২৩ মার্চ পর্যন্ত চলবে। কিন্তু সংবাদপত্রে কর্মরতদের জন্য ঈদে মাত্র ৩ দিনের ছুটি বরাদ্দ করা হয়, যা বৈষম্যমূলক বলে উল্লেখ করা হয়।

তারা আরও বলেন, ঈদের ছুটির সময় কোনো হকারও পত্রিকা বিক্রি করেন না। তাই আসন্ন ঈদুল ফিতরে সংবাদপত্র ৫ দিন বন্ধ রেখে কর্মীদের এই ছুটি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা জোর দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

ঈদে গণমাধ্যমকর্মীদের জন্য ৫ দিনের ছুটির দাবি বিএসআরএফের

আপডেট সময় : ১১:০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬