ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

আন্তর্জাতিক নারী দিবসে নারী ক্রিকেটারদের উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা

বিশ্বজুড়ে পালিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের নারী ক্রিকেটাররা বিশেষ সম্মান ও ভালোবাসায় সিক্ত হয়েছেন। নারী দিবস উদযাপনের অংশ হিসেবে, মিরপুরের একাডেমি মাঠে নারী ক্রিকেটারদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটান, যা ক্যামেরাবন্দীও হয়।

এই বিশেষ দিনে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ একটি ভিডিও বার্তায় নারী ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ নারী ক্রিকেট দল বিগত কয়েক বছর ধরে দেশের জন্য যে গৌরব বয়ে আনছে, তা অত্যন্ত প্রশংসার যোগ্য। নারী দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি, নারী দল যেভাবে পারফর্ম করছে, ভবিষ্যতেও তারা এই ধারা অব্যাহত রাখবে এবং দেশের জন্য আরও বড় অর্জন এনে দেবে।’ মিরাজ তার পক্ষ থেকে সকল নারীকে নারী দিবসের শুভেচ্ছা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোজতবা খামেনির প্রতি ইরানের প্রেসিডেন্ট ও সামরিক বাহিনীর পূর্ণ আনুগত্য

আন্তর্জাতিক নারী দিবসে নারী ক্রিকেটারদের উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা

আপডেট সময় : ১১:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬