টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার স্বাগতিক ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, ফাইনালের পিচটি রানপ্রসবা হওয়ার সম্ভাবনা রয়েছে। লাল ও কালো মাটির মিশ্রণে তৈরি এই পিচ অতিরিক্ত ধীরগতির হবে না, আবার অতিরিক্ত বাউন্সও থাকবে না বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























