ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ফ্যামিলি কার্ড: নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সরকারের নতুন উদ্যোগ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গ্রহণ করেছে, যা পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। আগামী ১০ মার্চ থেকে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি চালু হতে যাচ্ছে। গতকাল রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সরকার এবং সংশ্লিষ্ট সকলেই কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট হবেন। তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে।

দেশের উন্নয়নে নারীর অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, জিডিপির প্রায় ১৬ শতাংশ নারী অবদান রাখেন। গৃহস্থালির কাজ থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, শিল্প-সাহিত্য, কলকারখানা ও নির্মাণসহ প্রায় সকল ক্ষেত্রেই নারীর অবদান অনস্বীকার্য। নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য গৃহীত যেকোনো পরিকল্পনার সুফল পেতে হলে ঘরে ও বাইরে তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির বিধান নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সরকার আন্তরিক হলে ইতিবাচক ফল পাওয়া যায়।

তিনি আরও বলেন, বর্তমানে সামাজিক হয়রানির পাশাপাশি অনলাইনে নারীর চরিত্রহনন ও সাইবার বুলিং নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে, যা নিয়ন্ত্রণে সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে। কন্যাশিশুদের ক্ষেত্রে বাল্যবিবাহ একটি বড় চ্যালেঞ্জ এবং এই সমস্যাগুলো কঠোর আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন কোচের বেতন সর্বোচ্চ ৪০ হাজার ডলার, সর্বনিম্ন ১৫ হাজার

ফ্যামিলি কার্ড: নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সরকারের নতুন উদ্যোগ

আপডেট সময় : ০৫:১১:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬