ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দেওয়ার প্রস্তাব মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য সরকারি ভাতার প্রস্তাব করেছেন। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি লিখবেন বলে জানিয়েছেন।

রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্র উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রস্তাব দেন। মির্জা ফখরুল বলেন, গুম হওয়া মুন্নার মায়ের মতো অনেক পরিবার বছরের পর বছর ধরে অসহায় ও কঠিন জীবনযাপন করছে। তিনি প্রশ্ন তোলেন, সরকার যখন বিভিন্ন খাতে ভাতা দিচ্ছে, তখন এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কেন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না?

বিএনপি মহাসচিব জোর দিয়ে বলেন, “আমি আজ আপনাদের সামনে বলছি, আমি ফিরে গিয়েই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি লিখবো। এই পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়া অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, আজ আমরা যারা মন্ত্রী, এমপি বা বড় পদে আছি, নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছি। কিন্তু যারা আমাদের এই সংগ্রামের জন্য হারিয়ে গেছেন, তাদের সন্তানরা অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। অন্তত তাদের ভবিষ্যৎ সুন্দর করার চেষ্টা আমাদের করা উচিত, তাহলেই আমাদের সরকারের আসা সার্থক হবে।

তিনি সেই সাহসী মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান যারা সংগ্রামের সময় তাকে অনুপ্রেরণা দিয়েছিলেন। একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সেখানে যেন সঠিক ইতিহাস তুলে ধরা হয়, যা আমাদের জাতিসত্তার মূল ভিত্তি এবং গণতান্ত্রিক পরিবেশের জন্ম দিয়েছে। মির্জা ফখরুল আক্ষেপ করে বলেন, ভাষা আন্দোলন ব্যতীত আমাদের অনেক জাতীয় সংগ্রাম, লড়াই ও যুদ্ধ নিয়ে উচ্চমানের সাহিত্য বা কবিতা তৈরি হয়নি। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সংগ্রাম ও লড়াই যেন এমন উচ্চমানের হয়, যা বিশ্ব দরবারে উপস্থাপন করা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী কেবল ঘর নয়, দেশকেও নেতৃত্ব দিতে সক্ষম: পর্যটনমন্ত্রী

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দেওয়ার প্রস্তাব মির্জা ফখরুলের

আপডেট সময় : ০২:৫১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬