ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

মিয়ামিকে জিতিয়ে ৯০০ গোলের দুয়ারে মেসি

মেজর লিগ সকারের নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মিয়ামি। রেকর্ডসংখ্যক দর্শকের সামনে ডিসি ইউনাইটেডকে ২–১ গোলে হারিয়ে দারুণ এক জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে গোল করে ক্যারিয়ারের ৯০০তম গোলের আরও কাছাকাছি পৌঁছেছেন লিওনেল মেসি।

মেসিকে ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ থাকায় ওয়াশিংটনের ছোট ভেন্যু থেকে ম্যাচটি বাল্টিমোরের বড় মাঠে সরিয়ে নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন ৭২ হাজার ২৬ জন দর্শক।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিয়ামি। ১৭ মিনিটে বক্সের ভেতর থেকে জোরালো শটে দলকে এগিয়ে দেন রদ্রিগো ডি পল। এরপর ১০ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মেসি। সতীর্থ মাতেও সিলভেটটির পাস ধরে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে জালে বল জড়ান তিনি। এই গোলের মাধ্যমে ক্যারিয়ারের ৮৯৯তম গোল পূর্ণ করেন মেসি। চলতি মৌসুমে তিন ম্যাচে এটি তার তৃতীয় গোল।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ডিসি। ৭৫ মিনিটে স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ করেন তাই বারিবো। তবে সমতা ফেরাতে পারেনি তারা।

৩৮ বছর বয়সী মেসি এখন ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৯০০ ক্যারিয়ার গোলের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়। এর আগে এই কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী বুধবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে সেই মাইলফলকে পৌঁছানোর সুযোগ থাকবে মেসির সামনে।

এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এসেছে ইন্টার মিয়ামি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব নারী এবং কন্যার জন্য বাংলাদেশ নিরাপদ হবে

মিয়ামিকে জিতিয়ে ৯০০ গোলের দুয়ারে মেসি

আপডেট সময় : ১০:৪১:০০ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬