ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

ভারতকে গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনালের পথে জাপান

এএফসি নারী এশিয়ান কাপে জাপানি ঝড়ের মুখে খড়কুটোর মতো উড়ে গেল ভারত। টুর্নামেন্টের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে জাপানের মেয়েরা। দলের এই দাপুটে জয়ে জোড়া হ্যাটট্রিক করেছেন হিনাতা মিয়াজাওয়া ও রিকো উয়েকি। এই জয়ের সুবাদে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল জাপান। বিপরীতে, টানা দুই হারে কোনো পয়েন্ট না পেয়ে গ্রুপের তলানিতে অবস্থান করছে ভারত।

অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই ভারতীয় রক্ষণভাগকে ব্যস্ত করে তোলে জাপানি ফরোয়ার্ডরা। বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই লিড নেয় জাপান। ইউসুজি ইয়ামোতোর গোলে এগিয়ে যাওয়ার পর ১৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উই হাসেগাওয়া। প্রথমার্ধেই ভারতের জালে আরও তিনবার বল পাঠায় সূর্যোদয়ের দেশটি। এর মধ্যে হিনাতা মিয়াজাওয়া দুটি এবং কিকো সেইকে একটি গোল করলে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান।

দ্বিতীয়ার্ধে জাপানের আক্রমণের ধার আরও বেড়ে যায়। বিরতি থেকে ফিরেই গোল উৎসবে মাতেন রিকো উয়েকি। কয়েক মিনিটের ব্যবধানে তিনি নিজের দ্বিতীয় গোলটি সম্পন্ন করেন। ৫৫তম মিনিটে কিকো সেইকে নিজের জোড়া গোল পূর্ণ করলে ব্যবধান দাঁড়ায় ৮-০। এরপর ৬২তম মিনিটে হিজিকাতা জালের দেখা পেলে ভারত ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায়।

ম্যাচের শেষ দিকে ব্যক্তিগত অর্জনের খাতা আরও সমৃদ্ধ করেন জাপানি স্ট্রাইকাররা। ৬৫তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রিকো উয়েকি। আর ৮২তম মিনিটে ভারতের কফিনে শেষ পেরেকটি ঠুকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হিনাতা মিয়াজাওয়া। শেষ পর্যন্ত এক ডজন গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান। গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চাইনিজ তাইপে ও ভিয়েতনাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, খুচরা বাজারে লিটার ২০০ টাকা

ভারতকে গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনালের পথে জাপান

আপডেট সময় : ০৯:৪৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬