ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সালাহ–রবার্টসন জুটিতে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের কাছে হারের হতাশা কাটিয়ে এফএ কাপে ঘুরে দাঁড়াল লিভারপুল। উলভসকে ৩–১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্না স্লটের দল। জয়ে বড় অবদান রেখেছেন অ্যান্ডি রবার্টসন ও মোহামেদ সালাহ।

পঞ্চম রাউন্ডের ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে বিরতির পর দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। ৫১ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো নিচু শটে দলকে এগিয়ে দেন রবার্টসন। চলতি মৌসুমে এটি ছিল তার দ্বিতীয় গোল। গোল করার দুই মিনিট পরই আবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্কটিশ ডিফেন্ডার। তার দারুণ ক্রস থেকে সহজ ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ।

ম্যাচের ৭৪ মিনিটে লিভারপুলের তৃতীয় গোলটি করেন কার্টিস জোনস। শেষদিকে ইনজুরি সময়ে উলভারহ্যাম্পটনের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন হুয়াং হে-চান।

ম্যাচ শেষে নিজের দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন রবার্টসন। তিনি বলেন, আগের ম্যাচের হতাশা কাটিয়ে দল আজ অনেক ভালো খেলেছে এবং এফএ কাপের প্রতিটি ম্যাচই তাদের কাছে বাঁচা-মরার লড়াই।

আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। এখনও দুটি কাপ প্রতিযোগিতায় টিকে থাকা লিভারপুল শিরোপা জয়ের লড়াই চালিয়ে যেতে চায় বলে জানিয়েছেন রবার্টসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সালাহ–রবার্টসন জুটিতে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

আপডেট সময় : ১২:০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬