ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ধানমন্ডি ৩২-এ মিছিলের চেষ্টা: সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় মিছিল করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) সকালে এই গ্রেপ্তারের ঘটনা ঘটে। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল ধানমন্ডি ২৭ নম্বর সড়ক থেকে মিছিল নিয়ে ৩২ নম্বরের অভিমুখে যাওয়ার চেষ্টা করে। মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর এলাকার কাছাকাছি পৌঁছালে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের গতিরোধ করেন। পুলিশের বাধার মুখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।

এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত চারজনকে আজই আদালতে সোপর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবলের উন্নয়নে স্টেডিয়াম ও কোচের বেতন নিয়ে সরকারের সঙ্গে বাফুফের আলোচনা

ধানমন্ডি ৩২-এ মিছিলের চেষ্টা: সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬