ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

জ্বালানি তেলের অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালতের কঠোর পদক্ষেপ

জ্বালানি তেলের বিক্রিতে যে কোনো ধরনের অনিয়ম ও কারচুপি রোধে আগামীকাল (রবিবার) থেকে দেশজুড়ে ভ্রাম্যমাণ আদালত মাঠে নামছে। এই কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন।

পেট্রোল পাম্পগুলোতে তেল না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার নির্ধারিত পরিমাণে জ্বালানি সরবরাহ করছে। কিছু পাম্প যদি দ্রুত তাদের সরবরাহকৃত তেল বিক্রি করে ফেলে, তবে পরবর্তী সরবরাহ না আসা পর্যন্ত তাদের অপেক্ষা করতে হতে পারে। তিনি আরও বলেন, “আমরা নির্ধারিত পরিমাণে তেল সরবরাহ করছি। যদি কোনো পাম্প দ্রুত তেল বিক্রি করে ফেলে, তাহলে তাৎক্ষণিকভাবে তারা তেল পাবে না। তাদের পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমরা পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

কোনো পাম্প অতিরিক্ত মুনাফার লোভে ইচ্ছাকৃতভাবে তেল বিক্রি বন্ধ রাখছে কিনা, এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রী আশ্বস্ত করেন, “আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা সক্রিয় আছে। আগামীকাল থেকেই আমরা মোবাইল কোর্ট নামিয়ে দেব। সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবলের উন্নয়নে স্টেডিয়াম ও কোচের বেতন নিয়ে সরকারের সঙ্গে বাফুফের আলোচনা

জ্বালানি তেলের অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালতের কঠোর পদক্ষেপ

আপডেট সময় : ০৮:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬