ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

ঐতিহাসিক ৭ই মার্চে শ্রদ্ধা জানাতে এসে ৪ জন আটক, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে আসা চারজনকে আটক করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের অধীনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার (৭ মার্চ) ভোরে। প্রায় ৩০-৪০ জন একটি মিছিল নিয়ে ধানমন্ডির ২৭ নম্বর থেকে ৩২ নম্বরের দিকে আসছিল। সেখানে পৌঁছানোর পর পুলিশের বাধার মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এই বিশৃঙ্খলার মধ্যে পুলিশ চারজনকে আটক করে কলাবাগান থানায় নিয়ে যায়। আটককৃতদের মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ রয়েছেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক গণমাধ্যমকে জানিয়েছেন, আটককৃত ব্যক্তিরা ফুল হাতে নিয়ে মিছিল করছিলেন। তাদের উদ্দেশ্য ছিল ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো। পুলিশ তাদের আটক করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৃত্যুপুরী থেকে ফিরে আসা ৪ বাংলাদেশি বর্ণনা দিলেন সেই মিসাইল হামলার

ঐতিহাসিক ৭ই মার্চে শ্রদ্ধা জানাতে এসে ৪ জন আটক, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

আপডেট সময় : ০৮:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬