ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

চানখাঁরপুলে ৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাবি শিক্ষার্থীসহ ২ জন আটক

রাজধানীর চানখাঁরপুল মোড়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীসহ দুজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার (৭ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটিও জব্দ করা হয়েছে।

আটক হওয়া শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহিদুল্লাহ হলের আবাসিক ছাত্র বলে জানা গেছে। তার সঙ্গে সাউন্ড বক্সটি পরিচালনার দায়িত্বে থাকা আরেকজনকেও আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, চানখাঁরপুল মোড়ে হঠাৎ করেই সাউন্ড বক্সে ৭ মার্চের ভাষণ বাজানো শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে ওই শিক্ষার্থীর কিছুটা কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড সিস্টেমটি জব্দ করে এবং সংশ্লিষ্ট দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছিল। এটি নিষিদ্ধ থাকায় তাদের আটক করা হয়েছে।” অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “অভিযোগের ভিত্তিতেই তাদের আনা হয়েছে।” পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি বিচারাধীন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, “আমরা মাত্র তাদের নিয়ে এসেছি, সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ইস্যুতে সংলাপের ওপর জোর এরদোয়ানের, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ

চানখাঁরপুলে ৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাবি শিক্ষার্থীসহ ২ জন আটক

আপডেট সময় : ০৮:৩০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬